News71.com
 International
 19 Mar 21, 12:53 PM
 313           
 0
 19 Mar 21, 12:53 PM

আমিরাত যাচ্ছেন না নেতানিয়াহু॥

আমিরাত যাচ্ছেন না নেতানিয়াহু॥

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনা অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাতকারে তিনি বলেন, ২৩ মার্চ ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর তিনি উপসাগরীয় দেশটিতে সফর করবেন। ইসরায়েলের আর্মি রেডিওর কাছে সাক্ষাতকারে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি আবুধাবি যাচ্ছি না, পরে সেখানে যাব।’

এর আগে বুধবার ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েলি হাইউম’ জানায়, বৃহস্পতিবার নেতানিয়াহু আমিরাত সফর করতে যাচ্ছেন। এ দিকে ইসরায়েলের চ্যানেল-১২ বলেছে, নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণায় আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ব্যবহার করায় সংযুক্ত আরব আমিরাত ক্ষোভ প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন