
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের স্যাপোরো জেলা আদালত জানিয়েছে, সমলিঙ্গ দম্পতিদের বিয়েতে সম্মতি না দেওয়াটা অসাংবিধানিক। জাপানের মতো তথাকথিত রক্ষণশীল দেশে এই রায় নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। বুধবার এই রায়ের মধ্য দিয়ে জাপানে সমলিঙ্গের বিয়ে আইনি পরিভাষায় বৈধ তকমা পেল। যদিও জাপানে এখনও সমকামীদের বিয়ে নিয়ে আইন তৈরি করা হয়নি। সমলিঙ্গের বিয়ে নিয়ে আইনি বাধার পাশাপাশি জাপানে রয়েছে দেশটির রক্ষণশীল সমাজের বাধা। সমকামী সম্প্রদায়ভুক্তদের জন্য জাপানের সমাজ যথেষ্ট উদার মনোভাবাপন্ন নয় বলেও দাবি অনেকের।