News71.com
 International
 19 Mar 21, 12:54 PM
 307           
 0
 19 Mar 21, 12:54 PM

মিয়ানমারে বাড়ছে খাদ্য-জ্বালানি সংকট॥ উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

মিয়ানমারে বাড়ছে খাদ্য-জ্বালানি সংকট॥ উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্কঃ সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল মিয়ানমার। এমন পরিস্থিতির মাঝেই দেশটিতে দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানি সংকট। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মিয়ানমারের রাজনীতি বিশ্লেষণ বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, মিয়ানমারে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ১৮০ জন মানুষ মারা গেছে। গত রবিবার একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছে অন্তত ৫০ জন বিক্ষোভকারী।

এমন সংকটময় পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়েছে মিয়ানমারের নিম্নআয়ের মানুষরা। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্যের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, কোনও কোনও জায়গায় ২৫ থেকে ৩০ শতাংশ। সাধারণ মানুষের প্রধান খাবার ভাত বা চালের দাম বিভিন্ন বাজারে ৩ শতাংশ বেড়েছে। দেশজুড়ে জ্বালানির দাম বেড়েছে অন্তত ১৫ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন