News71.com
 International
 19 Mar 21, 12:54 PM
 287           
 0
 19 Mar 21, 12:54 PM

যুদ্ধ নয় ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান পাকিস্তান সেনাপ্রধান॥

যুদ্ধ নয় ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান পাকিস্তান সেনাপ্রধান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে এবার এগিয়ে আসলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য বৃহস্পতিবারই ভারতকে এগিয়ে আসার আর্জি জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সুরেই কথা বললেন পাকিস্তান সেনা প্রধান। তিনি জানান, অতীত ভুলে নয়াদিল্লি ও ইসলামাবাদকে এগিয়ে আসতে হবে। যাতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনা যায়। দুই দেশের উন্নতি এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার অর্থনৈতিক সংহতির জন্যও যা খুব জরুরি হিসেবে বর্ণনা করেছেন তিনি। পাকিস্তান সেনা প্রধান অনুরোধ জানান, দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে এবং কাশ্মীর নিয়ে ‘অনুকূল পরিবেশ’ তৈরি করতে।

পাকিস্তানের জাতীয় সুরক্ষা সংস্থা কর্তৃক আয়োজিত ইসলামাবাদ সিকিউরিটি ডায়লগ-এ কাশ্মীরে “অনুকূল” পরিস্থিতি বলতে কী বোঝাতে চেয়েছিলেন তা উল্লেখ করেননি, তবে তা উল্লেখযোগ্য ছিল ভারতের প্রেক্ষিতে। পাকিস্তান সেনাপ্রধান বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মীর। শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর বিবাদের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকে যাবে। আমরা মনে করছি অতীতকে ভুলে যাওয়ার সময় এসেছে। প্রতিবেশি হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে অতীত ভুলে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন