News71.com
 International
 19 Mar 21, 08:54 PM
 279           
 0
 19 Mar 21, 08:54 PM

ভারতের বাজারে আরও দাম কমল স্বর্ণ, রুপার॥

ভারতের বাজারে আরও দাম কমল স্বর্ণ, রুপার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বাজারে আরও কমল স্বর্ণ এবং রুপার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪, ৯০৪ রুপি। এক কেজি রুপার দাম এক শতাংশ কমে হয়েছে ৬৭,১০০ রুপি। জানা গেছে, গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছিল। আর ০.৭ শতাংশ উত্থানের সাক্ষী ছিল রুপা। আপাতত সোনার দাম রেকর্ড দরের থেকে ১১,০০০ রুপির মতো কম আছে।

এর আগে, গত বছরের ৭ আগস্ট ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছেছিল। তারপর থেকে সোনার দাম অনেকটা নীচে নেমেছে। চলতি বছরেও সোনার দাম অনেকটা কমেছে। বিশ্ব বাজারেও সোনার দাম পড়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৩০.০৬ ডলারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন