News71.com
 International
 19 Mar 21, 08:55 PM
 289           
 0
 19 Mar 21, 08:55 PM

আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনাপ্রধান মিন অং লাইং।।

আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনাপ্রধান মিন অং লাইং।।

আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধভাবে ক্ষমতা দখলের পর মিয়ানমার সেনাবাহিনী প্রধান জেনারেল মিন অং লাইংকে, এই প্রথম আন্তর্জাতিক কোনও সম্মেলনে দেখা গেল। গতকাল বৃহস্পতিবার আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে তিনি এক ভিডিও কনফারেন্সে অংশ নেন। খবর দ্য স্ট্রেইট টাইমস এর। জানা গেছে, মিয়ানমারের চলমান সংকট ও সহিংসতা সত্ত্বেও এদিন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন মিয়ানমার সেনা প্রধান। তবে ওই সম্মেলনে মিয়ানমারের বর্তমান সংকট নিয়ে কোনো আলোচনা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন