News71.com
 International
 19 Mar 21, 08:59 PM
 314           
 0
 19 Mar 21, 08:59 PM

মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো উত্তর কোরিয়া॥

মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো উত্তর কোরিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। তবে মালয়েশিয়া অবশ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। সম্প্রতি অর্থপাচারে অভিযুক্ত মুন চল মিয়ং নামে এক উত্তর কোরীয় নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে মালয়েশীয় আদালতের নির্দেশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই রায়কে ‘অবাস্তব, বানানো, চক্রান্ত’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

দেশটির সরকারি গণমাধ্যম জানায়, এটা পুরোপুরি ওয়াশিংটনের চক্রান্ত। আমেরিকাই হলো তাদের রাষ্ট্রের শত্রু। মালয়েশিয়া এক বিশাল শত্রুতাপূর্ণ কাজ করেছে। উত্তর কোরিয়ার ওই নাগরিক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ঠিক পথে ব্যবসা করছিলেন। মালয়েশিয়ার শত্রুতাপূর্ণ সিদ্ধান্তের জন্য তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। উত্তর কোরিয়ার দাবি, আমেরিকাকেও এর জন্য উচিত মূল্য দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন