News71.com
 International
 20 Mar 21, 11:30 AM
 321           
 0
 20 Mar 21, 11:30 AM

গাদ্দার মীরজাফররা আজকে বিজেপির প্রার্থী॥ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

গাদ্দার মীরজাফররা আজকে বিজেপির প্রার্থী॥ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্কঃ তাকে প্রায়ই বলতে শোনা যায় ‘নিহত বাঘের চেয়েও আহত বাঘ বেশি ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী প্রচারণা থেকে ঠিক আহত বাঘের মতো হুঙ্কার ছেড়ে চলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। গত ১০ মার্চ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারণায় গিয়ে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন মমতা। এরপর তিনদিন হাসপাতালে কাটিয়ে ফের রাজনীতির ময়দানে ফেরেন। এরপর হুইল চেয়ারে বসেই একের পর এক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সেই মেদিনীপুরেই পা রেখে বিজেপিকে লক্ষ্য করে তীব্র নিশানা চালালেন মমতা। আর বললেন খেলা হবে। মায়েরা রান্না করতে করতেই হাতা, খুন্তি নিয়ে খেলবেন।

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার জনসভা থেকে তারই মন্ত্রিসভার সাবেক সদস্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদেরকে মীরজাফরের সাথে তুলনা মমতা বলেন ‘যারা গাদ্দার, মীরজাফর তারা আজকের বিজেপির প্রার্থী। বিজেপির পুরনো লোকেরা নেই। তারা আজ মনের দুঃখে ঘরে বসে কাঁদছে। আর সিপিএমের হার্মাদ, তৃণমূল থেকে যেসব চোরচোট্টা, চিটিংবাজ বিজেপিতে গেছে তারা গিয়ে ওখানে ছড়ি ঘোরাচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন