News71.com
 International
 20 Mar 21, 07:42 PM
 275           
 0
 20 Mar 21, 07:42 PM

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প॥ সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প॥ সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরই এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৯ মিনিটে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন