News71.com
 International
 20 Mar 21, 07:42 PM
 284           
 0
 20 Mar 21, 07:42 PM

শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস॥ নিহত ১৩, আহত ৩১ জন

শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস॥ নিহত ১৩, আহত ৩১ জন

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গিরিখাতে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। আজ শনিবার দেশটির রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে পাসারা শহরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। আজ শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়। স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক অজিত রোহানা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন