News71.com
 International
 20 Mar 21, 10:32 PM
 321           
 0
 20 Mar 21, 10:32 PM

মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন॥

মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ১১ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেনা অভ্যুত্থানে জড়িত থাকায় সোমবার (২২ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ পদক্ষেপে অনুমোদন দেবেন।আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্রসংক্রান্ত অনুপ্রবেশ বন্ধে আরজি জানিয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আওতায় ১১ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের ইউরোপে থাকা সম্পত্তি জব্দ ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে। তবে শুরুতেই সেনাবাহিনীর সঙ্গে থাকা বাণিজ্য চুক্তিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে সামনে এ ধরনের পদক্ষেপ আসতে পারে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রুজ শনিবার দেশটিতে চলমান সহিংসতা রোধে অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্রসংক্রান্ত অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন