News71.com
 International
 21 Mar 21, 10:38 AM
 300           
 0
 21 Mar 21, 10:38 AM

নারীর সুরক্ষা আইন বিষয়ক ৪৫ দেশের চুক্তি থেকে সরে গেল তুরস্ক॥

নারীর সুরক্ষা আইন বিষয়ক ৪৫ দেশের চুক্তি থেকে সরে গেল তুরস্ক॥

আন্তর্জাতিক ডেস্কঃ পারিবারিক এবং অন্যান্য সহিংসতা বন্ধে ২০১১ সালে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও ৪৫টি দেশ একটি চুক্তি স্বাক্ষর করে। সেখানে পারিবারিক সহিংসতা, বৈবাহিক ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা থেকে নারীদের সুরক্ষা দিতে আইন তৈরি হয়, যা থেকে এবার সরে গেল তুরস্ক। তবে এই সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি দেশটি।এরই মধ্যে প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতাসীন দল রক্ষণশীল একে পার্টি গত বছর চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানায়। তাদের দাবি, ওই চুক্তির কারণে পারিবারিক ঐক্য নষ্ট হচ্ছে, বিচ্ছেদে উৎসাহিত হচ্ছে আর এতে বর্ণিত সমতার নীতি ব্যবহার করে সমকামী সম্প্রদায় সমাজে আরও গ্রহণযোগ্যতা লাভ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন