News71.com
 International
 21 Mar 21, 10:47 PM
 269           
 0
 21 Mar 21, 10:47 PM

নির্বাচনের আগে উত্তাল ইসরায়েল॥ নেতানিয়াহুর পদত্যাগ দাবি

নির্বাচনের আগে উত্তাল ইসরায়েল॥ নেতানিয়াহুর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে বিক্ষোভ হয়েছে। দুদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনকে ঘিরে এমন বিক্ষোভ হলো। শনিবার (২০ মার্চ) নেতানিয়াহুর বাসভবনের সামনে সবচেয়ে বড় বিক্ষোভ হয় বলে জানায় দেশটির জাতীয় দৈনিক হারিজ।নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যর্থতার অভিযোগে তার পদত্যাগের দাবিতে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা কঠোর লকডাউনেরও বিরোধিতা করছে সাধারণ মানুষ। বরাবরই তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে এসব অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। নেতানিয়াহু প্রায় ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করে রেখেছেন। তবে ২৩ মার্চের এই ভোটেও ভালো অবস্থানে রয়েছে তার দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন