
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন। মের্কেল বলেছেন, তিনি করোনা প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে প্রস্তুত আছেন। গত শুক্রবার বিভিন্ন রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির চ্যান্সেলর বলেন, ‘আমি অ্যাস্ট্রাজেনেকার টিকা নেব। আমি আমার পালা আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই। কিন্তু আমি ঐ টিকা নেব।’