News71.com
 International
 21 Mar 21, 10:52 PM
 314           
 0
 21 Mar 21, 10:52 PM

ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্যও মস্কোর পূর্ণ প্রস্তুতি আছে॥

ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্যও মস্কোর পূর্ণ প্রস্তুতি আছে॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া বলেছে, দেশটি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশী তবে একইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্যও মস্কোর পূর্ণ প্রস্তুতি আছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। জো বাইডেন যখনই উপযুক্ত মনে করবেন তখনই এ আলোচনা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন