News71.com
 International
 21 Mar 21, 10:53 PM
 310           
 0
 21 Mar 21, 10:53 PM

আফগানিস্তানে ৩৫ জন তালেবান জঙ্গি নিহত॥

আফগানিস্তানে ৩৫ জন তালেবান জঙ্গি নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় জঙ্গি তৎপরতা ও সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। শনিবার দেশটির স্থানীয় একটি স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের এক সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তালেবান জঙ্গি ৩৫ জন।যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপটি জানায়, উল্লেখিত সময়ে ৩১ তালেবান জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছে। আর আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে চারটিতে এসব সহিংস ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন এলাকা তালেবানের হাত থেকে মুক্ত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন