News71.com
 International
 22 Mar 21, 11:39 AM
 304           
 0
 22 Mar 21, 11:39 AM

৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া॥

৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ গত তিনদিনের অবিরাম বৃষ্টিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নদীগুলো ফেঁপে উঠেছে। ফলে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার মুখোমুখি দেশটি। দেশটির এই রাজ্যেটিই সবচেয়ে বেশি জনবহুল। বন্যা আক্রান্ত সিডনির পশ্চিম শহরতলি এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। আজ সোমবার (২২ মার্চ) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, ইতোমধ্যে অন্তত দুই হাজার মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় জরুরি সেবা বিভাগ এক টুইটে বলেছে, ১৯৬১ সালের পর এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বন্যা হতে চলেছে। টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, দ্রুত বয়ে যাওয়া বন্যার পানি যানবাহন ও বিভিন্ন খামারের পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন