
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবক, তুর্কি বংশোদ্ভুত জার্মান দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেজিকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দিয়েছে জার্মানি। জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে দেশটির সর্বোচ্চ অর্ডার অব মেরিট সম্মাননা পুরস্কার ওই দম্পতির হাতে তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। এসময় জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তুরস্ক থেকে জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেজি জন্ম নেন। তারা চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তুলে চূড়ান্ত সাফল্য দেখালেন টিকা আবিষ্কারে।