
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে কোভিড আক্রান্তের সংখ্যা। ডিসেম্বরের পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ রেকর্ড করল দেশটির স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় (রবিবার) নতুন করে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯ জন। সোমবার সকালে পাওয়া ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১,৬৪৫,৭১৯ জনে।
একদিনে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গেছে ৯৯ জন। দেশটির মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা এই মহারাষ্ট্রেই। সেখানে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৩৫ জন। মুম্বাইতেই ৩ হাজার ৭৭৫ জন নতুন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৮৬৭ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৬০১ জন।