News71.com
 International
 22 Mar 21, 08:33 PM
 354           
 0
 22 Mar 21, 08:33 PM

প্রতিবেশীই প্রথম নীতিতে অবিচল ভারতের নরেন্দ্র মোদি সরকার॥

প্রতিবেশীই প্রথম নীতিতে অবিচল ভারতের নরেন্দ্র মোদি সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে ২ দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। করোনা মহামারির শুরুর পরে প্রায় দেড় বছর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর। আর এই দেড় বছর তার নেতৃত্বে ভারতে করোনার বিরুদ্ধে লড়াই করেছে। এখন সেই বিষয়টা দৃশ্যমান। বর্তমানে ভারত অত্যন্ত সফলতার সঙ্গে করোনার ভ্যাকসিন বাজারে এনেছে। একই সঙ্গে দেশটি এই ভ্যাকসিন প্রতিবেশী দেশগুলোতে বিনামূল্যে বিতরণ করেছে। যাতে প্রতিবেশী দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি রোধ করা যায়।

ভারত কেবল প্রতিবেশীই প্রথম- এই নীতিতে শুধু বিশ্বাসই করে না বরং সেই অনুযায়ী কাজও করছে। মোদির নেতৃত্বাধীন সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে বিভিন্ন ইস্যুতে সহায়তা করছে। আর এটি দিন দিন বাড়ছে। ভারতীয় সরকার পার্শ্ববর্তী দেশের- বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা- মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি দিচ্ছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন