News71.com
 International
 22 Mar 21, 08:38 PM
 321           
 0
 22 Mar 21, 08:38 PM

তুরস্কে কুর্দিপন্থি এমপি আটক ॥ কেড়ে নেয়া হলো সদস্য পদ

তুরস্কে কুর্দিপন্থি এমপি আটক ॥ কেড়ে নেয়া হলো সদস্য পদ

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের কুর্দিপন্থি সংসদ সদস্য ওমর ফারুককে আটক করা হয়েছে। এর আগে তার সংসদ সদস্য পদ কেড়ে নেয়া হয় কিন্তু তিনি সংসদ ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এরপর সরকার তাকে পুলিশ দিয়ে আটক করে সংসদ ভবন থেকে টেনে-হিঁচড়ে বের করে দেয়। রবিবার তুরস্কের কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এক বিবৃতিতে এই আটকের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১০০ পুলিশ ওমর ফারুককে সংসদ ভবন থেকে টেন-হিঁচড়ে নিয়ে যায়।

কোসায়েলি প্রদেশ থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টের কারণে তাকে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তুরস্কের আপিল আদালত ওই রায় বহাল রাখে। গত ১৫ মার্চ তুর্কি সংসদের স্পিকার ওমর ফারুককে জানান যে, তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। এরপর তাকে সংসদ ভবন থেকে বের করে দেয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন