
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারের সীমান্ত এলাকায় বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সরকার। বিবৃতিতে জানানো হয়, মোটরবাইকের মাধ্যমে মালি সীমান্তবর্তী ৩টি গ্রামে হামলা চালায় আততায়ীরা। তারা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে গ্রামবাসীর ওপর। তাতে বহু মানুষ নিহত ও আহত হন। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মোহামেদ বাজোমের ওপর চাপপ্রয়োগ করতেই এ হত্যাযজ্ঞ। হামলাকারীরা সবাই জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএস মতাদর্শে বিশ্বাসী। গেল ১৫ মার্চ তিলাবেরি প্রদেশে বাসে হামলা চালিয়ে ৬৬ আরোহীকে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন, আঞ্চলিক সামরিক জোটের ওপরও হামলা হয়; প্রাণ হারান মালির ৩৩ সেনা।