News71.com
 International
 23 Mar 21, 12:41 PM
 302           
 0
 23 Mar 21, 12:41 PM

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলি॥পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০ জন

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলি॥পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার্স সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এরিক টেলি (৫১) নামের এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কলোরাডোর বোলডারের পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড জানিয়েছেন, হামলায় ১০ জন প্রাণ হারিয়েছে। পুলিশ বলছে, তারা সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে। হামলাকারীর সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন