News71.com
 International
 23 Mar 21, 08:09 PM
 312           
 0
 23 Mar 21, 08:09 PM

জনগণের ভোট রক্ষায় তৃণমুলের নির্বাচনী এজেন্টদের সতর্ক করলেন মমতা॥

জনগণের ভোট রক্ষায় তৃণমুলের নির্বাচনী এজেন্টদের সতর্ক করলেন মমতা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিজেপি, কেন্দ্রীয় এজেন্সিগুলোর দিকে তীব্র নিশানা করে চলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের জন্য রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন তেমনি ‘ইলেকট্রনিক ভোটিং মেশিং’ (ইভিএম) কারচুপির আশঙ্কার কথাও জানিয়েছেন মমতা। আজ মঙ্গলবার পুরুলিয়া জেলার অন্তর্গত পাড়া, কাশীপুর ও রঘুনাথপুরের জনসভা থেকে জনগণের ভোট রক্ষা করার জন্য দলের নির্বাচনী এজেন্টদের সতর্ক করে দেন মমতা।

তিনি বলেন ‘মায়েরা যেখানে ভোট দেবেন সেই ইভিএমে ৩০টা ভোট ক্যালকুলেট করেই মেশিন চালু করবেন না। তার পরেও দুবার করে অন-অফ করতে হবে। যদি প্রিসাইডিং অফিসার না শোনে, তবে লড়াই করে যাবেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। ভিভিপ্যাট মেশিন কাজ করছে কি না, সেটাও দেখে নেবেন। ইভিএম যদি খারাপ হয়ে যায়, তবে মা-বোনেরা চলে যাবেন না, অপেক্ষা করবেন। কারণ, একটা ভোটই আপনাদের জীবনে অর্থনৈতিক স্বচ্ছলতা আনবে। আপনার একটা ভোটের দাম অনেক বেশি। না হলে আপনার নাম কেটে দিয়ে আপনাদেরই বাড়ি থেকে বের করে দেবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন