News71.com
 International
 24 Mar 21, 10:39 AM
 296           
 0
 24 Mar 21, 10:39 AM

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা॥নিহত ৩ জন

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা॥নিহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ৭টি যানবাহনের সংঘাতে প্রাণ গেল কমপক্ষে ৩ জনের। সোমবারের এ দুর্ঘটনায় আরও অনেকে অগ্নিদগ্ধ হয়েছেন। বিবৃতিতে জানানো হয়, ব্যস্ততম সড়কে একটি গাড়ি ১৬০ কিলোমিটার বেগে যাচ্ছিল। বেপরোয়া গতি আর নীতিমালা লঙ্ঘনের দায়ে পুলিশ তাড়া করলে রাস্তায় অন্যান্য যানবাহনের ওপর এলোপাথাড়ি ধাক্কা দেয় গাড়িটি।

এতে মুহূর্তেই পাঁচটি যানে ছড়িয়ে পড়ে আগুন। যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ফায়ার ব্রিগেডের সহায়তায় আরোহীরা উদ্ধার পেলেও প্রাপ্তবয়স্ক তিনজনের মৃত্যু হয়। হত্যা মামলা দায়ের করা হয়েছে ২০ বছর বয়সী ওই গাড়ি চালকের বিরুদ্ধে। সে বর্তমানে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন