News71.com
 International
 24 Mar 21, 10:41 AM
 300           
 0
 24 Mar 21, 10:41 AM

ইসরায়েলের নির্বাচনে বড় জয়ের আশা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥

ইসরায়েলের নির্বাচনে বড় জয়ের আশা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের নির্বাচনে ডানপন্থীদের বড় জয়ের আশা করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য বুথ ফেরত জরিপ বলছে, লিকুদ পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই অনিশ্চিত। ১২০ আসনের নেসেটের ৫৩ থেকে ৫৪টি আসন পেতে পারে ডানপন্থী জোট। তবে বিরোধী দলগুলোর ভাগ্যে চলে যেতে পারে ৫৯টি আসন। এখনও ৭ থেকে ৮টি আসনের ফলাফল পুরোপুরি অনিশ্চিত। নেতানিয়াহুর ভাগ্য গড়ে দিতে পারে এই আসনগুলো।

এছাড়াও ক্ষমতায় আসতে হলে ডানপন্থী সমমনা ছোট দলগুলোর সাথে দরকষাকষি করতে হবে তাকে। জয়ের বিষয়ে অনিশ্চিত হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকেই উল্লাস করছে নেতানিয়াহু’র সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭১টি আসন জয়ের দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বুথ ফেরত জরিপ বলছে, প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করেছে মধ্য-বামপন্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন