
আন্তর্জাতিক ডেস্কঃ সিনোফার্ম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি এখনও। শ্রীলংকা প্রাথমিকভাবে সিনোফার্মের টিকা নিতে আগ্রহী ছিল না। তবে চীনা চাপের মুখে এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে শ্রীলংকা। ন্যাশনাল মেডিসিন রেগুলেটরি অথরিটি (এনএমআরএ) এই অনুমোদন দেয়। রাজ্যের উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণ মন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ওই টিকা অনুমোদনের জন্য মানসিক চাপ সইতে না পেরে পদত্যাগ করেন এনএমআরএর প্রধান। পদত্যাগের কয়েকদিনের মধ্যেই সিনোফার্মের টিকার অনুমোদন দেয়া হলো।
ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, এনএমআরএর প্রধান তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্যে খুশি ছিলেন না। তাই সিনোফার্ম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি এখনও। এদিকে, কলম্বোতে অবস্থিত চীনা দূতাবাস জানুয়ারি থেকে তাদের টিকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। জনসম্মুখে তারা বিবৃতি প্রদান করছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাদের টিকা আসবে এবং অনুমোদন পাওয়া যাবে। এর আগে শ্রীলঙ্কাকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৫ লাখ টিকা উপহার দেয় ভারত। এরপর ভারতের কাছে ১৩.৫ মিলিয়ন টিকার অর্ডার দেয় শ্রীলঙ্কা।