News71.com
 International
 24 Mar 21, 06:08 PM
 319           
 0
 24 Mar 21, 06:08 PM

সুয়েজ খালে মালবাহী জাহাজ আটকে।। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথে ব্যাপক জ্যাম

সুয়েজ খালে মালবাহী জাহাজ আটকে।। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথে ব্যাপক জ্যাম

 

আন্তর্জাতিক ডেস্কঃ সুয়েজ খালে বিশাল একটি মালবাহী জাহাজ আড়াআড়ি আটকা পড়েছে। এতে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হয়ে গেছে। খালটি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জ্যাম লেগে গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

 

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, 'এভার গিভেন' নামের একটি জাহাজ আড়াআড়িভাবে আটকে গেছে। জাহাজটি ৪০০ মিটার লম্বা (১৩১২ ফুট) ও ৫৯ মিটার প্রশস্তবিশিষ্ট। তাইওয়ানভিত্তিক 'এভারগ্রিন গ্রুপ' এই জাহাজটি পরিচালনা করে। এটি বিশ হাজারেরও বেশি কন্টেইনার নিয়ে চলতে পারে। জাহাজটি যদি সোজা করে দাঁড় করানো যায়- তাহলে এটি অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও লম্বা হবে। 

 

জাহাজটি উত্তরদিকে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। এতে ওই এলাকায় মালবাহী জাহাজগুলোর জট তৈরি হয়। জাহাজটিকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য অনেকগুলো টাগ বোট কাজে লাগানো হয়েছে। কিন্তু এটিকে সরাতে কয়েকদিন লেগে যেতে পারে এমন আশঙ্কাও কাজ করছে। সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. জেনারেল ওসামা রাবি মিসরের গণমাধ্যমকে বলেছেন, কর্তৃপক্ষের উদ্ধার ইউনিট জাহাজটি সরানোর জন্য কাজ করছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন