
আন্তর্জাতিক ডেস্কঃ কদিন আগেই মার্কিন কর্মকর্তাদের সফরকালে যুক্তরাষ্ট্রের ঘুম নষ্ট করে দেবেন বলে হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন। তাঁর এমন হুমকির কদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষে দুটি স্বল্পপাল্লার মিসাইল ছুড়েছে দেশটি। বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে তাদের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার দরজা এখনো উন্মুক্ত রয়েছে।