News71.com
 International
 26 Mar 21, 12:14 PM
 308           
 0
 26 Mar 21, 12:14 PM

২০২২ সালের শেষে সারা পৃথিবী কোভিডের কবলমুক্ত হবে।। বিল গেটস

২০২২ সালের শেষে সারা পৃথিবী কোভিডের কবলমুক্ত হবে।। বিল গেটস

 

আন্তর্জাতিক ডেস্কঃ আমরা এখন এক অবিশ্বাস্য ট্র্যাজেডির মধ্যে রয়েছি। এই সময় একমাত্র আনন্দের খবর হল, ভ্যাকসিন এসে গিয়েছে। আশাকরি ২০২২ সালের শেষে সারা পৃথিবী কোভিডের কবলমুক্ত হবে। সম্প্রতি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পোলিশ সংবাদপত্র গ্যাজেটা ওয়বোরকজা ও টিভিএন ২৪ কে দেওয়া সাক্ষাৎকারে এ আশার কথা শুনিয়েছেন। বিল গেটস বলেন, এটি একটি অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা। সবচেয়ে ভালো খবর হলো টিকা প্রাপ্তির সুবিধা। ২০২২ সালের শেষে আমাদের অবশ্যই পুরোপুরি স্বাভাবিকে ফিরে আসা উচিত।

 

বিল গেটস মহামারি নিয়ে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন। তার পূর্বাভাস ঘিরে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়ায়। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলার পক্ষেও তার জোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিবিসি নিউজকে তিনি সম্প্রতি বলেন, জলবায়ু পরিবর্তন সমস্যার বিষয়টি সফলভাবে সমাধান করা গেলে তা মানবতার জন্য সবচেয়ে দারুণ কাজ হবে। মাইক্রোসফটের চেয়ারম্যান পদ থেকে ২০১৪ সালে সরে দাঁড়ান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। 

 

এরপর থেকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন। গেটস তার দাতব্য সংস্থার মাধ্যমে কোভিড-১৯ মহামারির বৈশ্বিক প্রতিক্রিয়া হিসেবে ১৭৫ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সাহায্য পাবে কিছু টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, করোনা শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবনকারী ও সম্ভাব্য চিকিৎসা উদ্ভাবনকারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন