News71.com
 International
 26 Mar 21, 12:18 PM
 319           
 0
 26 Mar 21, 12:18 PM

কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলা।।

কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স সিআরপিএফের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত তিনজন। বৃহস্পতিবার (২৫ মার্চ) শ্রীনগরের উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে টহল দেওয়ার সময় লাওয়াপুরায় সিআরপিএফের ওই গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পাল্টা জবাব দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক। হামলাকারীদের খোঁজে ওই এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন