News71.com
 International
 26 Mar 21, 02:12 PM
 317           
 0
 26 Mar 21, 02:12 PM

ব্রিটেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন।।

ব্রিটেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিনজিয়াং রাজ্যে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে তথ্য ছড়ানোর জেরে ব্রিটেনের কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার ঘোষণাটি দিয়েছে। জানা গেছে, এতে করে নিষেধাজ্ঞায় পড়েছে ব্রিটেনের চারটি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তি। 

 

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা চীনে প্রবেশ করতে পারবেন না। এমনকি তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ও বাণিজ্য করতে পারবে না চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এদিকে চীনে উইঘুর মুসলমানদের বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন