News71.com
 International
 26 Mar 21, 02:21 PM
 305           
 0
 26 Mar 21, 02:21 PM

মিয়ানমারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদর দপ্তরে বোমা বিস্ফোরণ।।

মিয়ানমারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদর দপ্তরে বোমা বিস্ফোরণ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দলের কর্মকর্তা সোয়ে উইন। 

 

এএফপির খবরে বলা হয়, ভোর ৪টার দিকে ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোয়ে উইন এর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। আর্মড ফোর্সেস ডের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটল। এদিন মিয়ানমারের সেনাবাহিনী বার্ষিক কুচকাওয়াজে তাদের শক্তি প্রদর্শন করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন