News71.com
 International
 26 Mar 21, 02:22 PM
 312           
 0
 26 Mar 21, 02:22 PM

নিখোঁজ হওয়া ব্যক্তিদের মামলায় অনীহা।। ইমরান প্রশাসনের নিন্দা সিন্ধু হাইকোর্টের

নিখোঁজ হওয়া ব্যক্তিদের মামলায় অনীহা।। ইমরান প্রশাসনের নিন্দা সিন্ধু হাইকোর্টের

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিখোঁজ হওয়া ব্যক্তিদের মামলার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ না দেখানোর জেরে ইমরান খান প্রশাসনের নিন্দা করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্ট। সেই সঙ্গে বলপূর্বক গুম করে দেওয়ার ব্যাপারে এতোদিন পর্যন্ত কোনো আইন না থাকারও সমালোচনা করা হয়েছে।

 

দু'জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রধান বিচারক মুহাম্মদ করিম খান আঘা বলেছেন, আমরা লক্ষ করেছি যে, ফেডারেল সরকার নিখোঁজ ব্যক্তিদের নিয়ে তামাশা করছে এবং তাদের খুঁজে বের করার ব্যাপারে মায়াকান্না দেখাচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট সচিবদের আচরণ থেকে স্পষ্ট , এটি কেবল দেখানোর জন্য এবং নিখোঁজদের উদ্ধারে কোনো প্রায়োগিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

 

আদালত সাফ জানিয়ে দিয়েছে, এটা অত্যন্ত উদ্বেগের যে, বলপূর্বক নিখোঁজদের ঘটনায় জড়িতদের অপরাধের বিচারের জন্য কোনো আইন পাস করা হয়নি। জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে ২০ এপ্রিল পরবর্তী শুনানির আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে ফেডারেল সরকারকে শেষ সুযোগ দিয়েছে বিচারকদের বেঞ্চ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন