
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি। সংবাদমাধ্যমটির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। জানা গেছে, নীতিমালা লঙ্ঘনের দায়ে গতকাল শনিবার পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় ফেসবুক। এর আগে বেশ কয়েকবার প্রেস টিভির পেজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।
এ বছরের জানুয়ারি মাসেও পেজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রেস টিভি আবেদন করার পর পেজটি ঠিক হয়ে যায়। কিন্তু এবার আবেদন করলেও লাভ হবে না বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। জানা গেছে, ৪০ লাখেরও বেশি ফলোয়ার ছিল প্রেস টিভির ওই পেজে।