News71.com
 International
 28 Mar 21, 02:35 PM
 299           
 0
 28 Mar 21, 02:35 PM

মিয়ানমারে হত্যাকাণ্ড দেখে ওয়াশিংটন 'আতঙ্কিত।। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে হত্যাকাণ্ড দেখে ওয়াশিংটন 'আতঙ্কিত।। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, শনিবার মিয়ানমারে হত্যাকাণ্ড দেখে ওয়াশিংটন 'আতঙ্কিত' হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

এদিকে মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষ বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষোভকারীদের ওপর সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, এই হত্যাকাণ্ড, একদিনেই শতাধিক মানুষের মৃত্যু এটাই দেখায় যে, কিছু মানুষকে সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষদের বলি দেবে জান্তা সরকার। মিয়ানমারের সাহসী জনগণ সেনাবাহিনীর সন্ত্রাসবাদের রাজত্বকে প্রত্যাখ্যান করেছে।

 

পর্যবেক্ষণ সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, গতকাল শনিবার নিহত হয়েছে ৯১ জন। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সেই সংখ্যা আরো বেশি জানা যাচ্ছে। মাইঙ্গিয়ান শহরের একজন বাসিন্দা বলেন, তারা আমাদের পাখির মতো, মুরগির মতো করে মারছে। এমনকি আমাদের বাড়িতে এসে মেরে ফেলছে। তার পরেও আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন