News71.com
 International
 28 Mar 21, 02:40 PM
 334           
 0
 28 Mar 21, 02:40 PM

সেপ্টেম্বরে বাজারে আসছে।। সেরামের দ্বিতীয় করোনা ভ্যাকসিন

সেপ্টেম্বরে বাজারে আসছে।। সেরামের দ্বিতীয় করোনা ভ্যাকসিন

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত দ্বিতীয় করোনার ভ্যাকসিন বাজারে আসতে পারে সেপ্টেম্বরে। শনিবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির সিইও আদার পুনাওয়ালা টুইটারে এ ঘোষণা দিয়েছেন। 

 

তিনি জানান, ইতোমধ্যেই কোভ্যাক্স নামের ভ্যাকসিনটির ভারতে ট্রায়াল শুরু হয়েছে। সেরামের দাবি, করোনার ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে ৮৯ শতাংশ কার্যকর ভ্যাকসিনটি। শিগগিরই দেশটির ৯১টি জায়গায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হবে এটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন