
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাবে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে বিজেপি এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। নেতা ও আর সঙ্গীদের লক্ষ্য করে প্রথমে কালি ছোড়া হয়। পরবর্তীতে শুরু হয় মারামারি। এক পর্যায়ে নেতার জামা ছিড়ে দেওয়া হয়। পরে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুলিশ জানিয়েছে, কেন্দ্রের নতুন কৃষি আইনের সমর্থনে সাংবাদিক বৈঠকে যাওয়ার সময় উত্তেজিত মানুষের ভিড় ওই নেতাকে ঘিরে ধরে। এরপর পুলিশ একটি দোকানে সবাইকে ঢুকিয়ে দেয়। কিন্তু এরপরেই ঘটে ঘটনা। পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছে ভেবে সবাই বের হয়ে আসলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে জনতা। কিল, চড়, ঘুষি মারতে থাকে ভিড়ের মধ্যে। এক মুহূর্তে ওই বিজেপি নেতার জামা ছিড়ে দেওয়া হয়। ওই সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।