News71.com
 International
 28 Mar 21, 09:38 PM
 336           
 0
 28 Mar 21, 09:38 PM

ভারতের বিধানসভার দ্বিতীয় দফার ভোট পর্যন্ত।। নন্দীগ্রামেই থাকছেন মমতা

ভারতের বিধানসভার দ্বিতীয় দফার ভোট পর্যন্ত।। নন্দীগ্রামেই থাকছেন মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিধানসভার দ্বিতীয় দফার ভোট পর্যন্ত নন্দীগ্রামেই থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার চণ্ডীপুর সভা থেকে এ কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী। আগামী কয়েকদিন সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে তার।

 

নন্দীগ্রামের পাশের কেন্দ্র চণ্ডীপুরে অভিনেতা সোহমকে প্রার্থী করেছে তৃণমূল। রবিবার তার হয়ে সেখানে সভা করেন মমতা। তিনি বলেন, ‘‘সোহম অত্যন্ত ভাল ছেলে। ৩৬৫ দিন দলের হয়ে কাজ করে। তাই ওকে জিততে দেখতে চাই।’’ মনোনয়ন জমা দেওয়ার আগেই নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়েছিলেন তৃণমূল নেত্রী। আগামী কয়েক দিন সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মমতা। ভোট করিয়ে তার পর কলকাতা ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন