
আন্তর্জাতিক ডেস্কঃ এক সাংবাদিকের বিরুদ্ধে অবজ্ঞাপূর্ণ মন্তব্য করায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের আদালত। গত বছর বলসোনারো বলেন যে, প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো নামে ওই সাংবাদিক বলসোনারো সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়ার জন্য এক সূত্রকে যৌনকাজের প্রস্তাব দেন। এদিকে ব্রাজিল আদালত বলছে প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য সাংবাদিকের সম্মানহানি করে। ক্ষতিপূরণ হিসেবে তিন হাজার পাঁচ শ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এ ঘোষণার পর ওই সাংবাদিক এক টুইট বার্তায় বলেন, এ ধরনের সিদ্ধান্ত আমাদের সবার জন্য জয়ের সমান। হয়রানির বিরুদ্ধে সাংবাদিক সংগঠন থেকে বলা হয়, এই রায় ব্রাজিলের পেশাদার সাংবাদিক ও নারী সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন।