News71.com
 International
 29 Mar 21, 11:14 AM
 354           
 0
 29 Mar 21, 11:14 AM

মিসরের সুয়েজ খালের বিকল্প রুটের প্রস্তাব ইরানের।।

মিসরের সুয়েজ খালের বিকল্প রুটের প্রস্তাব ইরানের।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ মিসরের সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সুয়েজ খালে বিশাল এক জাহাজ আটকে যাওয়ায় সেখানে দীর্ঘ জাহাজজট সৃষ্টি হয়েছে। শুধু তাই না এতে প্রতিঘণ্টায়ই ক্ষতি হচ্ছে ৪০ কোটি ডলার। এদিকে, গুরুত্বপূর্ণ এই খালের বিকল্প রুট ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির চাবাহার বন্দরভিত্তিক রুটটির নাম ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ করিডোর।

 

তেহরান বলছে, এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহণের জন্য সুয়েজ খালের তুলনায় এই রুটটির ব্যবহারে ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক। সুয়েজ খালে বিশাল একটি জাহাজ আটকে পড়ায় গত কয়েক দিন ধরে এর উভয় প্রবেশমুখে জাহাজজট লেগেছে। এর ফলে প্রতিদিন ক্ষতি হচ্ছে শত শত কোটি ডলার। এমন পরিস্থিতিতে সুয়েজ খালের বদলে ইরানের পক্ষ থেকে বিকল্প রুট ব্যবহারের প্রস্তাব এলো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন