News71.com
 International
 30 Mar 21, 10:36 AM
 308           
 0
 30 Mar 21, 10:36 AM

মিয়ানমারে বিক্ষোভে নিহতের শেষকৃত্যে।। গুলি চালাল সামরিক জান্তা

মিয়ানমারে বিক্ষোভে নিহতের শেষকৃত্যে।। গুলি চালাল সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত একজনের শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানা যায়, গতকাল রবিবার থায়ে মং মং নামের ওই তরুণ বিক্ষোভকারীর শেষকৃত্য চলার সময় ফাঁকা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সেখানে উপস্থিত থাকা তিন প্রত্যক্ষদর্শী জানান, এদিন ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে মং মংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছিলো। সেখানে গুলি চালিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া সামরিক শাসনবিরোধী আন্দোলনে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষ নিহত হয়েছে। গত শনিবার ছিলো মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস। সেদিন রাজধানী নেপিদোতে সেনা কুচকাওয়াজের পরপরই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে চরম দমনপীড়ন চালানো হয়। এদিন ১১৪ জন গণতন্ত্রপন্থী নিহত হয় বলে জানায় রয়টার্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন