News71.com
 International
 30 Mar 21, 10:36 AM
 334           
 0
 30 Mar 21, 10:36 AM

অবশেষে সুয়েজ খালে আটকে পড়া জাহাজটি সরানো গেল।।

অবশেষে সুয়েজ খালে আটকে পড়া জাহাজটি সরানো গেল।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, এভার গিভেন নামে বিশাল জাহাজটি খালের খোলা জায়গার পাড়ের দিকে নেওয়া হয়েছে। এছাড়া মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জানিয়েছে, জাহাজটি মুক্ত করা হয়েছে। সপ্তাহখানেক আগে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ে কনটেইনারবাহী জাহাজটি।

ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে জাহাজের জট তৈরি হয়। বিবিসি জানায়, গত শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রবিবার সরানো সম্ভব হলো। লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যপথ বন্ধ করে আড়াআড়ি আটকে ছিল জাহাজটি।

ব্যস্ত বাণিজ্যপথ হওয়ায় খুব তৎপরতা ছিল জাহাজটি সরানোর। কয়েকদিনের চেষ্টার পর গতকাল রবিবার খাল কর্মকর্তারা বিশাল জাহাজটির প্রায় ২০ হাজার কনটেইনারের মধ্যে কিছু নামানোর প্রস্তুতি শুরু করেন। জাহাজটির লোড কমানোর সিদ্ধান্ত হয় শেষপর্যন্ত। এতেই কাজ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন