News71.com
 International
 30 Mar 21, 11:43 AM
 338           
 0
 30 Mar 21, 11:43 AM

মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র॥

মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ আরও চাপে পড়লো মিয়ানমারের সামরিক সরকার। এবার কঠিন পদক্ষেপ নিলো মার্কিন যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল বাইডেন প্রশাসন। গতকাল সোমবার এক বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি কেথরিন টাই। খবর নিউইয়র্ক টাইমস এর। বিবৃতিতে বলা হয়েছে, যতদিন না মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, ততদিন এই নির্দেশিকা বলবত থাকবে।

এর মধ্য দিয়ে ১৯৯৩ সাল থেকে চলা যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, তা স্থগিত করা হয়েছে। মিয়ানমারে নতুন স্থিতিশীল সরকার ক্ষমতায় এলে ফের চুক্তি নিয়ে ভাবনা চিন্তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে, মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া জান্তা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৫৯ জন। গতকাল সোমবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেষকৃত্যেও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন