
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় জনতা পার্টির নেতাসহ দুই জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও একজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ জানায়, সোমবার কাশ্মীরের শ্রীনগরে বিজেপি নেতাসহ কয়েকজন ওপর অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে খবরে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনী। হামলার জন্য কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের দায়ি করছে বিজেপি। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে কাশ্মীর পুলিশ।