News71.com
 International
 30 Mar 21, 08:01 PM
 368           
 0
 30 Mar 21, 08:01 PM

মিয়ানমারে চলমান সহিংসতায় চীনের উদ্বেগ॥

মিয়ানমারে চলমান সহিংসতায় চীনের উদ্বেগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ শোকে মুহ্যমান মিয়ানমার। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। প্রিয়জনদের হারিয়ে দিশহারা পরিবারগুলো। গেলো শনিবার সশস্ত্রবাহিনী দিবসে গণন্ত্রপন্থীদের ওপর পাখির মতো গুলি চালায় নিরাপত্তা বাহিনী। মারা যান শতাধিক আন্দোলকারী। ওই হত্যাযজ্ঞের পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। সেই হামলার রেশ না কাটতেই সোমবার ইয়াঙ্গুনের রাস্তায় নামেন শত শত গণতন্ত্রপন্থী। প্রতিবাদ জানান জান্তা সরকারের বিরুদ্ধে। এদিনও বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এরপরই প্রতিরোধ গড়ে তুলেন আন্দোলকারীরা। তৈরি করেন মানবদেয়াল। তবে নিরাপত্তা বাহিনীর বারুদ আর গুলিতে বেশিক্ষণ টিকতে পারেননি আন্দোলকারীরা।

শুধু বিক্ষোভকারীদের ওপর গুলি করেই ক্ষান্ত নেই মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির থাইল্যান্ড সীমান্তের কাছে কারেন জাতিগোষ্ঠীর ওপর দমনপীড়নের পাশাপাশি চালানো হচ্ছে বিমান হামলা। জীবন বাঁচাতে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিলেও পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠায় সে দেশের সরকার। মিয়ানমারের চলমান সহিংসতা নিয়ে এতদিন কেবল পশ্চিমা দেশগুলো সোচ্চার থাকলেও এবার গণতন্ত্রপন্থীদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানালো জান্তা সরকারকে সমর্থন দিয়ে আসা প্রভাবশালী প্রতিবেশী দেশ চীন। এক সংবাদ সম্মেলেন সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার পাশাপাশি আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন