
আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা থাকলেও গত দুই সপ্তাহ ধরে কোনওভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে আবারও পূর্নাঙ্গ লকডাউনের আহ্বান জানিয়েছে দেশটি। যে কোন সময় কার্যকর হবে এই নির্দেশনা। তাছাড়া অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কাতার। এতে করে প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে সারাদেশে পূর্ণাঙ্গ লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছেন কাতারের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ। মঙ্গলবার (৩০ মার্চ) তিনি বলেছেন, প্রথম দফা সংক্রমণ বা প্রথম ঢেউয়ের পর কাতারে করোনা সংক্রমণ উচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে। নতুন সংক্রমিতের মধ্যে বহু শিশু আছে। যাদের বয়স ১৪ বছরের নিচে।
উল্লেখ্য, কাতারে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন। কাতারজুড়ে লকডাউন দেয়া হলে তাদের কি অবস্থা দাঁড়াবে তা নিশ্চিত নয়। তবে তাদের দুর্ভোগ বৃদ্ধি পেতে পারে এমনটা আশঙ্কা করা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আহমেদ আল মোহাম্মদ বলেছেন, আইসিইউতে ফেব্রুয়ারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩। কিন্তু এখন সেই সংখ্যা তিন শতাধিক। কয়েক মাসের মধ্যে এই সংখ্যা কিভাবে লাফিয়ে বেড়েছে সেদিকে দৃষ্টি দিন। তিনি আরও বলেছেন, এমনকি গত বছর করোনা মহামারির পিক সময়েও আমরা আইসিইউতে এত রোগী পাইনি। মঙ্গলবার (৩০ মার্চ) কাতারে নতুন করে ৭২০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মারা গেছেন তিন জন। করোনা মহামারি শুরুর পর কাতারে কমপক্ষে ১৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৮৯ জন।