
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মা’রিব প্রদেশের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে তারা ওই প্রদেশের বহু জায়গা সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে। মা’রিব শহরের পশ্চিম ও উত্তর-পশ্চিমের এসব জায়গা মঙ্গলবার মুক্ত করা হয়। খবর আল-খাবার আল-ইয়েমেনি’র।