News71.com
 International
 31 Mar 21, 09:19 PM
 306           
 0
 31 Mar 21, 09:19 PM

চীন উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে॥ মার্কিন যুক্তরাষ্ট্র

চীন উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে॥ মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ চীন সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী’ অপরাধ চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার( ৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জিনজিয়াংয়ে ২০২০ সালেউইঘুর ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধ পরিচালনা করা হয়েছে। চীনের ক্ষমতাসীন সরকারের সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো হলো— যথেচ্ছভাবে তাদের আটক ও বন্দিশিবিরে পাঠানো, জোরপূর্বক বন্ধ্যাকরণ, ধর্ষণ, নির্যাতন, শ্রমদানে বাধ্য করা এবং ধর্মপালন, মতপ্রকাশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা।উইঘুর সম্প্রদায় মূলত তুর্কি বংশোদ্ভুত একটি জাতিগোষ্ঠী। চীনের বৃহত্তম প্রদেশ জিনজিয়াংয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তারিম উপত্যকা এলাকার বাসিন্দা উইঘুররা দেশটির সরকারিভাবে স্বীকৃত ৫৬ টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম।সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জানায়, উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন সরকারের গণহত্যার অপরাধ সংঘটনের খুবই বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে তারা। উইঘুরদের কাজ করতে বাধ্য করা ছাড়াও বন্দিশিবিরে উইঘুর নারীদের পরিকল্পিতভাবে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ পেয়েছে বিবিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন