
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আব্দুল্লাহ বলেছেন, সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে তার দেশ একটি ‘সুষ্ঠু ও সম্মানজনক’ শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান আগ্রাসন ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আব্দুল্লাহ বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইয়েমেনের জন্য একটি ন্যায়সঙ্গত ও সম্মানজনক শান্তি চায় সানা।” তিনি আরও বলেন, “ইয়েমেনের ওপর আগ্রাসনের পেছনে সৌদি আরবের প্রকাশ্য ও গোপন সব উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।”